নিউজ ডেস্ক : প্রস্তুতির পরও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে না। আগের মতো শিক্ষা মন্ত্রণালয়ই এ পরীক্ষা নেবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা বোর্ডগুলোর সহায়তায় এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম চলছিল। মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ নয় বুঝতে পেরে এ প্রক্রিয়া থেকে সরে আসছে গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ের দফতরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেএসসি-জেডিসি পরীক্ষা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এক আধা সরকারি পত্রে (ডিও লেটার) এ বিষয়টি জানান।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় তাদের এ পরীক্ষাটি নিতে বলেছিল। কিন্তু যেহেতু মন্ত্রিসভা এ বিষয়ে তাদের কর্তৃত্ব দেয়নি তাই শিক্ষা মন্ত্রণালয়কে সে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্তএই পরীক্ষা পদ্ধতি আগের মতোই বহাল থাকবে।
জেএসসি পরীক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে না

Be the first to comment on "জেএসসি পরীক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে না"