নিউজ ডেস্ক : একজন লেখক হিসেবে বাবার ইচ্ছা ছিল ছেলেও একদিন বড় লেখক হবে। বাবার ইচ্ছা পূরণে মাঠে নামে ছেলে।
লেখায় তার হাতযশ না থাকলেও অল্পদিনের মাঝেই সুনাম ছড়িয় পড়ে তার। দীপু হাজরার ‘শব্দের শরীর’ নামক একটি নাটকের শুরুটা এমনই। ছেলের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
‘শব্দের শরীর’ নাটকটি রচনা করেছেন আহসান হাবিব। নাটকটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। নাটকটির এক পর্যায়ে দেখা যাবে, সেই তরুণ লেখক নিজের স্ত্রীর লেখাগুলো নিজের নামে চালাতেন। বিনিময়ে স্ত্রীকে গৃহবন্দী করে রেখেছিলেন তিনি! বিয়েও করেছিলেন ভালোবাসার অভিনয় করে। এই চক্রান্তের মাধ্যমেই মূলত অযোগ্য একজন ব্যক্তি লেখক স্বীকৃতি পান।
একটু আলাদা স্বাদের কিন্তু বাস্তবতার উপর ভিত্তি করেই নাটক নির্মাণ করেন দীপু হাজরা। নাটকটি নিয়ে পরিচালকের পাশাপাশি অভিনয়শিল্পীরাও দারুণ আশাবাদী। নাটকের গল্পটি খুব অসাধারণ মন্তব্য করেছেন অপূর্ব। এতে আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সাব্বির আহমেদ, রাহাদ খান, জাবেদুর রহমান, জাফিয়া হক, এস এম কাশেমসহ আরও অনেক। খুব শিগগির নাটকটি একটি বেরসকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

Be the first to comment on "স্ত্রীর লেখা নিজের নামে চালানো এক লেখকের গল্প"