শিরোনাম

হোয়াইট হাউজের সামনে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

নিউজ ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রপ্রবাসী হিন্দু সম্প্রদায়। স্থানীয় সময় রবিবার দুপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রচুর সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ সমাবেশে অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বাংলাদেশের বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগসহ হামলা এবং বর্তমান সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর কুরুচিপূর্ণ আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ইতিমধ্যে সারা বিশ্বের মতো আমেরিকার বিভিন্ন শহরে প্রবাসী নাগরিকরা প্রতিবাদ সভা, বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের ডিরেক্টর জে কানাসারা, বিশ্ব হিন্দু পরিষদের উৎসব ব্যানার্জি, ইন্ডিয়া কজ এর ফাউন্ডার প্রেসিডেণ্ট রমেশ গট্টী, হরেকৃষ্ণ ফাউন্ডেশনের সভাপতি রমেশ জয়পাল, জাস্টিজ ফর হিন্দুজ’র সভাপতি ভিনসেণ্ট ব্রুনো, নিউ জার্সি কমিউনিটি অ্যাক্টিভিস্ট ড. অরুনা পাল, ম্যারিল্যান্ড হিন্দু কমিউনিটি নেতা সত্য বোস, নীলাচল, ওয়াশিংটন ডিসি’র সভাপতি প্রাণেশ হালদার, ভাজির্নিয়া হিন্দু কমিউনিটি নেতা দেবপ্রিয় দত্ত, কানেকটিকাট হিন্দু কমিউনিটি নেতা বিশ্বজিত চৌধুরী, নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা মিনু সরকার প্রমুখ।

ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর নবেন্দু বিকাশ দত্ত বলেন, “মন্ত্রী সংখ্যালঘুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে অথচ এদেশ অসাম্প্রদায়িক দেশ, স্বাধীনতা মুক্তিযুদ্ধে এদেশের উল্লেখযোগ্য সংখ্যালঘুরা শহীদ হয়েছে, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে। ” তিনি বলেন, “হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান আদিবাসী সবাই মিলে একসঙ্গে বসবাস করা এ দেশের ঐতিহ্য ছিল। সব ধর্মের মানুষ এ দেশে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসলেও কিছু ধর্মান্ধ মৌলবাদী মিথ্যা অভিযোগ করে বার বার সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে। ” তিনি সংখ্যলালঘু নির্যাতনের আশু সমধান করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী হাসিনার প্রতি আবেদন জানান।

basic-bank

Be the first to comment on "হোয়াইট হাউজের সামনে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ"

Leave a comment

Your email address will not be published.


*