শিরোনাম

১১তম বিবাহবার্ষিকী, চার দিন ধরে উৎসবের পরিকল্পনা আমিরের

নিউজ ডেস্ক :আগামী ২৮ তারিখ আমির খান ও কিরণ রাওয়ের ১১তম বিবাহবার্ষিকী। প্রতিবার এই দিনটি বিশেষভাবে পালন করেন আমির।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শোনা যাচ্ছে, মিস্টার পারফেকশনিস্ট নাকি এবার তাঁদের পঞ্চগনির বাড়িতে চারদিন ধরে উৎসবের পরিকল্পনা করেছেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে রীতিমত হুল্লোড় চলবে।
এই পঞ্চগনির বাড়িতেই আমিরকে বিয়ে করেন কিরণ। ২৮ ও ২৯ তারিখের উৎসবে শুধুমাত্র তাঁরা দুজনে থাকবেন। ২৯ তারিখ থেকেই আসা শুরু করবেন অতিথিরা। পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে হইচই। নিউ ইয়ারের পার্টিও হবে এর মধ্যে। চারদিন ধরে উৎসবের মধ্যে থাকবে শায়রি নাইট, একটি সন্ধ্যা ধরে শুধু চলবে নানা ধরনের গান-বাজনা। অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন গায়ক-গায়িকাকেও ডাকা হয়েছে।

অতিথিদের মধ্যে রয়েছেন আমিরের আত্মীয় পরিচালক মনসুর খান, আমিরের আগের পক্ষের দুই ছেলে মেয়ে জুনেদ ও ইরা, তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাদকুমার হিরানি, প্রসূন জোশী, করণ জোহর ও অয়ন মুখোপাধ্যায়। রইবে আমিরের আসন্ন ছবি ‘দঙ্গল’-এর টিমও।
সূত্র: এবিপি

basic-bank

Be the first to comment on "১১তম বিবাহবার্ষিকী, চার দিন ধরে উৎসবের পরিকল্পনা আমিরের"

Leave a comment

Your email address will not be published.


*