শিরোনাম

২৮-৩১ অক্টোবর সিপিবি’র একাদশ কংগ্রেস আহ্বান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র একাদশ কংগ্রেস আহ্বান করা হয়েছে। আগামী ২৮-৩১ অক্টোবর ঢাকায় কংগ্রেস অনুষ্ঠিত হবে। শনিবার মুক্তিভবনে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একাদশ কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা সেসব প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করেন। একাদশ কংগ্রেস সফল করতে জোর প্রস্তুতি শুরু করার জন্য সর্বস্তরের পার্টি সংগঠনের প্রতি কেন্দ্রীয় কমিটির এই সভা থেকে আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভায় কংগ্রেসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার বিকেল ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে লাল পতাকার বর্ণাঢ্য মিছিল ঢাকার রাজপথ প্রদক্ষিণ করবে। ২৯-৩১ অক্টোবর ঢাকার হাজি বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হবে। কংগ্রেসে বিভিন্ন দেশের ভ্রাতৃপ্রতিম পার্টিসমূহের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে।

আগামী ১৫ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে পার্টির শাখা সম্মেলন, ১৬ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে উপজেলা/থানা, আঞ্চলিক সম্মেলন এবং ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় আগামী ২৪, ২৫ জুন কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় রাজনৈতিক প্রস্তাবের খসড়া অনুমোদিত হবে। ১০ জুলাই থেকে ২৫ জুলাই সারাদেশে সব জেলায় (সব পার্টিসদস্য ও প্রার্থীসদস্যদের নিয়ে) পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এইসব সভায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ‘খসড়া রাজনৈতিক প্রস্তাব’ ব্যাখ্যা করা হবে। খসড়া দলিল প্রণয়ন করার জন্য কেন্দ্রীয় কমিটির এই সভায় চারটি ‘খসড়া দলিল প্রণয়ন কমিটি’ গঠন করা হয়।

basic-bank

Be the first to comment on "২৮-৩১ অক্টোবর সিপিবি’র একাদশ কংগ্রেস আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*