শিরোনাম

৬৪ জেলায় ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ১৭১২ জন ভর্তি

৬৪ জেলায় ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ১৭১২ জন ভর্তি

নিউজ ডেস্ক॥ দেশে সব জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ নেত্রকোনা ও বরগুনা থেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১২ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫১৩ জন। তবে বেসরকারি হিসেবে এটি কয়েক গুণ। এছাড়া সরকারি হিসেবে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর নিশ্চিত করা হলেও বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে মৃতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
এ পর্যন্ত ঢাকার বাইরে ৩৪৬৪জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "৬৪ জেলায় ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ১৭১২ জন ভর্তি"

Leave a comment

Your email address will not be published.


*