নিউজ ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে নয়, স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে নতুন করে চুক্তি করলেন লিওনেল মেসি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।
চুক্তি সম্পর্কে মেসি বলেন, ‘অনেক বছর থেকেই অ্যাডিডাসের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।’
২০১৭ সালের প্রথমেই বড় একটা চুক্তি স্বাক্ষর করলেন পাঁচবারের বর্ষসেরা মেসি। এদিকে তিনি অ্যাডিডাসের সঙ্গে চুক্তি করলেও নিজ ক্লাব বার্সার সঙ্গে কবে নতুন চুক্তি করবেন তা এখনো অনিশ্চিত। তবে বছরের শুরুতে এই চুক্তি করে হয়তো বার্সার সঙ্গে চুক্তিরও আভাস দিচ্ছেন মেসি।
অ্যাডিডাসের সঙ্গে মেসির নতুন চুক্তি

Be the first to comment on "অ্যাডিডাসের সঙ্গে মেসির নতুন চুক্তি"