শিরোনাম

আইএস মুক্ত হওয়ার পথে পশ্চিম মসুল

নিউজ ডেস্ক : আইএস মুক্ত হওয়ার পথে পশ্চিম মসুল। চলতি মাসে নতুন করে অভিযান শুরুর ঠিক তিন দিনের মাথায় পশ্চিম মসুলের বেশির ভাগ সরকারি দপ্তরই পুনর্দখল করা গিয়েছে বলে জানিয়েছে ইরাকের সরকারি বাহিনী। শহরের সব চেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর থেকেও জঙ্গিদের উৎখাত করা গিয়েছে বলে দাবি সেনাবাহিনীর।

সমস্যার শুরুটা ২০১৪ সালে। মসুল-সহ পুরো ইরাক জুড়েই তখন জাল ছড়াতে শুরু করেছে আইএস। প্রায় তখন থেকেই দফায় দফায় শুরু হয়ে যায় দু’পক্ষের এলাকা দখলের লড়াই। যাতে প্রথম থেকেই মার্কিন সেনা-জোটের সমর্থন পেয়ে এসেছে ইরাক। আর এই তিন বছরে দেখা গিয়েছে, মসুল নিয়েই আইএস সব চেয়ে বেশি নাছোড়বান্দা।

চলতি বছরের শুরুতেই বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়-সহ পূর্ব মসুলের প্রায় পুরোটাই জঙ্গিমুক্ত করে ইরাকি সেনাবাহিনী। কিন্তু ততক্ষণে আবার জঙ্গিদের হাতে চলে গিয়েছে পশ্চিম মসুল।

আয়তনে পূর্ব মসুল বড়। কিন্তু জনঘনত্ব বেশি পশ্চিম মসুলেই। প্রশাসনের দাবি, শহরের এই অংশে আবার বেশ কিছু আইএস-সমর্থক জনগোষ্ঠীও রয়ে গিয়েছে। তাই ফেব্রুয়ারির মাঝামাঝি লড়াই শুরু করেও খানিকটা পিছিয়ে আসতে বাধ্য হয় সেনা-জোট। তার পর জঙ্গি-দমনে আবার অভিযান শুরু হয় দিন তিনেক আগে।

বেশ কয়েকটি সরকারি দপ্তর আবার নিজেদের দখলে নেওয়ার পর ইরাকি বাহিনীর দাবি, এ বার পুরো মসুলকেই জঙ্গিমুক্ত করবে প্রশাসন। টাইগ্রিস নদীর উপর বেশির ভাগ সেতুই এখন সরকারি বাহিনীর দখলে। যদিও স্থানীয়দের দাবি, এই সেতুগুলির আর একটিও ব্যবহারযোগ্য অবস্থায় নেই। মেরামতের প্রয়োজন।

basic-bank

Be the first to comment on "আইএস মুক্ত হওয়ার পথে পশ্চিম মসুল"

Leave a comment

Your email address will not be published.


*