শিরোনাম

আইপিএল নাকি জাতীয় দল?

নিউজ ডেস্ক : ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দৌরাত্মে এখন বেশ কিছু ক্রিকেট খেলুড়ে দেশের জাতীয় দলগুলোর অবস্থা সংকটে। আইপিএলে গেলে মোটা অর্থ পাওয়া যাবে যা জাতীয় দলের চাইতে বেশি। অন্যদিকে দেশের হয়ে না খেলা চরম দৃষ্টিকটু এবং লজ্জার। রেকর্ড বুকেও আইপিএল, বিপিএল, সিপিএলের রেকর্ড থাকবে না। থাকবে জাতীয় দলের রেকর্ড। এ নিয়েই এখন সংকট দেখা দিয়েছে ইংল্যান্ড জাতীয় দলে।

এই বিষয়টিতে অনেকটা সমঝোতায় আসতে হয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ডকে। জাতীয় দলের সূচির জন্য আইপিএলের বড় অংশ খেলা হচ্ছে না ইংলিশ ক্রিকেটারদের। ৭ মে থেকে আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ডের জাতীয় দল। সেই জন্যই বেশ কিছু ইংলিশ ক্রিকেটারেরর সার্ভিস পাবে না আইপিএলের দলগুলি। তবে রেকর্ড দামে কেনা বেন স্টোককে পাচ্ছে পুনে সুপারজায়ান্ট। মে মাসে আইরিশদের সঙ্গে ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।

২০ ফেব্রুয়ারি আইপিএল নিলামে ১৪.৫ কোটির দিয়ে স্টোকসকে কেনে পুনে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি দাম পেয়েছেন এবার। স্টোকস ছাড়াও ক্রিস ওকস এবং জস বাটলারকেও আয়ারল্যান্ড সিরিজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাটলারকে রেখে দিয়েছে মু্ম্বাই ইন্ডিয়ান্স। ক্রিস ওকসকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। জুনে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মে মাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে ১৪ মে ইংল্যান্ডে ফিরবেন স্টোকস,ওকস এবং বাটলার। ওইদিন পর্যন্ত তারা টুর্নামেন্টে থাকতে পারবেন। যদি তাদের দল প্লে-অফে কোয়ালিফাই করে তবে সেখানে তাদের খেলার সুযোগ থাকছে না।

এদিকে আইপিএলে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগ্যান কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে প্রথম মাসটাই খেলতে পারবেন। আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে পহেলা মে দেশে ফিরতে হবে তাকে। আসলে, খেলার বিষয়টা কারও ওপর চাপিয়ে দেওয়া যায় না। একজন ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলবেন নাকি টাকার লোভে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলে বেড়াবেন সেটা তার ইচ্ছা। কেউ আবার দুটি বিষয়কে পাশাপাশি চালিয়ে যাচ্ছেন। যে কারণে দুই পক্ষকেই কিছুটা করে ছাড় দিতে হচ্ছে। ফর্ম পড়ে গেলে কিংবা ক্যারিয়ার শেষ হয়ে গেলে অর্থটাও তো জরুরি; নাকি?

basic-bank

Be the first to comment on "আইপিএল নাকি জাতীয় দল?"

Leave a comment

Your email address will not be published.


*