শিরোনাম

‘আওয়ামী লীগের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়’

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, তারা গুলি চালাবে। লুটপাট করবে। চুরি করবে। মানুষ হত্যা করবে। তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। ৯৫ ভাগ মুসলমানের এই দেশে ধর্ম-কর্ম সঠিকভাবে পালন করা যাবে না। ধর্মনিরপেক্ষতার নামে তারা দেশে ধর্মহীনতা শুরু করেছে। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুরে এক শোকসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে দেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। তারা মন্দির-গির্জা ভাঙে। আগুন লাগিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পদ পুড়িয়ে দেয়।

বিএনপির মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার, ধর্ম পালনের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি লড়ে যাচ্ছে। দেশব্যাপী দলের নেতাকর্মীরা হাসান আলীর মতো শহীদ হচ্ছে। আদর্শের লড়াইয়ে এসব শহীদের রক্ত ব্যর্থ হবে না। ধৈর্য ধরুন। জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।

শোকসভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ স্থানীয় নেতারা।

এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসান আলীর কবর জিয়ারত করেন এবং তার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন। পরে তিনি হাসান আলীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, হাসান আলী ২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপির অবরোধ চলাকালে আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত হয়ে মারা যান।

basic-bank

Be the first to comment on "‘আওয়ামী লীগের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়’"

Leave a comment

Your email address will not be published.


*