শিরোনাম

আরও অনেক দিন রিয়ালে থাকতে চান রদ্রিগেজ

নিউজ ডেস্ক : ভবিষ্যত নিয়ে গুঞ্জন শুরু হলেও রিয়াল মাদ্রিদেই আরো দীর্ঘদিন থাকার ইচ্ছা পোষণ করেছেন তারকা ফরোয়ার্ড হামেস রদ্রিগেজ। বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬র লড়াইয়ে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় রিয়াল। তবে নিজেকে খুব একটা প্রমাণ করতে না পারায় ৭৬তম মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল এই কলম্বিয়ান তারকা। তার শুন্যস্থান পূরণ করেন লুকাস ভাসকুয়েজ।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো রিয়াল ছেড়ে প্রিমিয়ার লীগে পাড়ি জমাচ্ছেন রদ্রিগেজ। কিন্তু নিজেকে স্প্যানিশ রাজধানীতেই রাখার ইঙ্গিত দিয়েছেন এই ফরোয়ার্ড। এ সম্পর্কে রদ্রিগেজ বলেন, “আমি মনে করি সবকিছু ভালোভাবেই হচ্ছে, মাদ্রিদ একটি বড় ক্লাব এবং আমি এখানেই থাকতে চাই। ক্যারিয়ারে ভালো ও মন্দ দুটি দিকই আছে। কিন্তু এখানে আমি দীর্ঘদিন থাকতে চাই। ”

মাদ্রিদ বস জিনেদিন জিদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রদ্রিগেজ বলেছেন, “সে একজন অসাধারণ প্রতিভাবান কোচ। ইতোমধ্যেই বেশকিছু বিষয় নিয়ে আমি তার সাথে আলোচনা করেছি। কিন্তু সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাইনা।

basic-bank

Be the first to comment on "আরও অনেক দিন রিয়ালে থাকতে চান রদ্রিগেজ"

Leave a comment

Your email address will not be published.


*