শিরোনাম

ইজতেমায় বিদেশী খিত্তায় প্রবেশের চেষ্টাকালে যুবক আটক

নিউজ ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় বোরকা পড়ে বিদেশী খিত্তায় প্রবেশের চেষ্টাকালে বৃহষ্পতিবার সন্ধ্যায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের ধারনা আটক ওই যুবক মানসিক প্রতিবন্ধি। তার নাম আলী মুন্সী (২৭)। সে চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে।

পুলিশ ও মুসল্লীরা জানান, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশী নিবাসে বৃহষ্পতিবার বিকেলে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে বাঁধা দিয়ে সরিয়ে দেয়। এঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পড়ে পুনঃরায় বিদেশী খিত্তায় প্রবেশের চেষ্টা করে। বোরকা পড়ে এজতেমা ময়দানে তাকে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে।

পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লীরা নিশ্চিত হয় আটককৃত একজন পুরুষ। রাতে খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবকটি মানসিক প্রতিবন্ধি (পাগল) বলে ধারণা করা হচ্ছে। যুবকটি পাগলের মতো আচরণ করছে ও কথা বলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

basic-bank

Be the first to comment on "ইজতেমায় বিদেশী খিত্তায় প্রবেশের চেষ্টাকালে যুবক আটক"

Leave a comment

Your email address will not be published.


*