শিরোনাম

ঈদের ছুটিতে ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

নিউজ ডেস্ক : ঈদুল আজহার ছুটিতে ব্যাংকে সাইবার হামলার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে এ বছরের সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। বিশেষভাবে, সাইবার অপরাধ ঠেকাতে ব্যাংক-কোম্পানি ও ব্যবসাকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে ছুটির দিনে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস, এটিএম বুথে সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। এক্ষেত্রে, প্রয়োজনে ব্যংক কর্মকর্তারা পালাক্রমে তদারকির ব্যবস্থা নেবেন।

basic-bank

Be the first to comment on "ঈদের ছুটিতে ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*