নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে।
সবচেয়ে জনবহুল এই রাজ্যে ভোট লড়াইয়ে একত্রে আছে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেস। আর অন্য পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি-বিজেপি।
সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি বেছে নিয়েছে ধর্মীয় ইস্যুকে।
প্রথম দফায় বিধানসভায় ৭৩টি আসনে ভোট নেওয়া হচ্ছে। লড়াইয়ের ময়দানে রয়েছেন ৮৩৯ প্রার্থী।
প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে মুজাফফরনগর, শামলি, মেরঠের মতো জেলায়। এই তিনটি জেলাতে দুবছর আগে ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল। ফলে ওইসব জেলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ছয় হাজার আইন-শৃঙ্গলা বাহিনী।

Be the first to comment on "উত্তরপ্রদেশ বিধানসভায় নির্বাচন চলছে"