শিরোনাম

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আটক

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালেহা বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
জানা গেছে, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক, লোহাগড়া উপজেলা বিএনপির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালেহা বেগমকে মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া হাসপাতালের সামনে থেকে আটক করেছে পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম গত ৩ নভেম্বর জয়পুর এলাকায় নাশকতা পরিকল্পনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী ছিলেন। তাকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আটক"

Leave a comment

Your email address will not be published.


*