নিউজ ডেস্ক : একটা সময় তাঁদের দু’জনের প্রেম-কাহিনি নিয়ে আগ্রহের শেষ ছিল না। পরে ‘ব্রেক-আপ’ হয়ে যায় যুবরাজ ও দীপিকা পাড়ুকোনের।
ফের পাশাপাশি তাঁরা। দীপিকার হিট ফিল্ম ‘ব্রেক কে বাদ’-এর মতোই। তাও আবার যুবরাজের বাগ্দত্তা হেজেল কিচের সামনেই। যুবরাজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউউইক্যান’-এর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দীপিকা। অনুষ্ঠানের সেরা আকর্ষণও ছিলেন তিনিই।
অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন যুবির আরও দুই প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী নেহা ধূপিয়া ও কিম শর্মাও। বাগ্দত্তা হেজেল কি সেই কারণেই চশমা খুলে তাকালেন?

Be the first to comment on "একসঙ্গে তিন প্রাক্তন প্রেমিকা এবং বাগ্দত্তা"