শিরোনাম

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ধসে পড়েছে কাঁচাবাজার

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটের আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

এরই মধ্যে মার্কেটের কাঁচাবাজারের তিনতলা ভবনটি ধসে পড়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। সোমবার রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ডিসিসি মার্কেটের এক দোকানের মালিক বলেন, আমরা রাত সোয়া ১টায় আগুন লাগার খবর পেয়েছি। এরপর দোকানে চলে এসেছি। এ মার্কেটে ৬৪০টি দোকান আছে। মার্কেটে আগুন লাগার ১০-১৫ মিনিট পরেই কাঁচাবাজার ধসে পড়েছে। আহত বা নিহতের খবর জানা যায়নি।
তিনি অভিযোগ করে আরো বলেন, এ আগুন পরিকল্পতভাবে লাগানো হয়েছে। ডেভেলপার কোম্পানি মেট্রো গ্রুপ এ আগুন লাগিয়ে দিয়েছে। কারণ এই মার্কেট নিয়ে মামলা চলতেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশেনে মেয়র আনিসুল হক সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, এ আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। ফায়ার সার্ভিস ঠিক মতো কাজ করছে। এদিকে মার্কেটের বিভিন্ন দোকানের মালিক-কর্মচারিরা যে যেভাবে পারছে দোকান থেকে মালপত্র বের করার চেষ্টা করছে।

অপর একজন ব‌্য‌বসায়ী জানান, দুইতলা এই মার্কেটে দোকান আছে আড়াই শ’র মতো। নিচতলায় বড় একটি অংশে রয়েছে আসবাবপত্রের দোকান। বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। দোতলায় রয়েছে আমদানি করা খাদ‌্যপণ‌্য, প্রসাধনী, পোশাক ও গয়নার দোকান। নিচতলায় পূর্ব অংশে রয়েছে কাঁচাবাজার। ওই দিকেই ডিসিসি মার্কেটের লাগোয়া চারতলা গুলশান শপিং সেন্টার। তবে সেখানে আগুন লাগেনি বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ধসে পড়েছে কাঁচাবাজার"

Leave a comment

Your email address will not be published.


*