শিরোনাম

কিম কারদাশিয়ানের বক্তব্য

নিউজ ডেস্ক : কিম কারদাশিয়ান প্রায় ধরেই নিয়েছিলেন, তিনি ধর্ষিত হতে চলেছেন। প্যারিসের লাক্সারি-অ্যাপার্টমেন্টে কয়েক লক্ষ ডলারের গয়না ডাকাতি হওয়ার মুহূর্তে এই ভয়টাই পেয়েছিলেন তিনি।
কিম কারদাশিয়ান প্রায় ধরেই নিয়েছিলেন, তিনি ধর্ষিত হতে চলেছেন। প্যারিসের লাক্সারি-অ্যাপার্টমেন্টে কয়েক লক্ষ ডলারের গয়না ডাকাতি হওয়ার মুহূর্তে এই ভয়টাই পেয়েছিলেন তিনি। প্রথমে কিমের হাত-পা বাঁধা হয়। তারপর পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী গানপয়েন্টে রেখে তাঁকে ঠেলে ফেলে দেয় বাথটাবে। কোনওভাবে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়া পেয়ে সোজা ব্যালকনিতে গিয়ে চিত্কার শুরু করেন কিম। তারা ফরাসিতে কথা বলছিল সেই সময়। যা শুনে কিমের ধারণা হয়, তাঁকে ধর্ষণ করার কথা বলছে তারা। ওই সময় দৃষ্কৃতীরা নাকি ‘রিং রিং’ বলে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। কিম পরে পুলিশকে জানান, ভয় পেয়ে তিনি বলে দেন স্বামী কেনিয়ে ওয়েস্টের দেওয়া এমারেল্ড রিং কোথায় রেখেছেন। চেষ্টা করেন ফোন করে পুলিশ ডাকতেও। ফোন কেড়ে নেয় দুষ্কৃতীরা। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গয়না ফ্লন্ট করার মাশুল দিতে হল তাঁকে!

basic-bank

Be the first to comment on "কিম কারদাশিয়ানের বক্তব্য"

Leave a comment

Your email address will not be published.


*