শিরোনাম

কুমিল্লায় থানার সামনে বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলীতে ময়নামতি মহাসড়ক থানার সামনের রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া একটি ব্যাগ ঘিরে রেখেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার মধ্যে বোমা জাতীয় কিছু থাকতে পারে। সোমবার রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।
মহাসড়ক পুলিশের পুলিশ সুপার রেজাউল করিম জানান, ময়নামতি পুলিশ থানার সামনে রাখা দুর্ঘটনা কবলিত গাড়ি রাখার স্থানে একটি বিস্ফোরণ হয়েছে। একটি ব্যাগ আছে তাতে কি আছে জানা যায় নি। বিশেষজ্ঞরা আসলে বলতে পারেবে। ব্যাগটি ঘিরে রাখা হয়েছে।
ঘটনাস্থলে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ পুলিশ সদস্যরা পৌঁছেছেন। তিনি জানান, একটি বোমা বিষ্ফোরণ হয়েছে বলে শুনেছি। ব্যাগেও বোমা বা এ জাতীয় কিছু আছে শুনেছি বিস্তারিত বলতে পারবো।

basic-bank

Be the first to comment on "কুমিল্লায় থানার সামনে বোমা বিস্ফোরণ"

Leave a comment

Your email address will not be published.


*