শিরোনাম

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬

নিউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।

আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মারা যান আরও চারজন। আহত হন ১০ জন।

আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

basic-bank

Be the first to comment on "কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬"

Leave a comment

Your email address will not be published.


*