শিরোনাম

খালেদার প্রস্তাব পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা: স্বাস্থমন্ত্রী

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রস্তাব দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আবারও ঘোলাটে করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সভায় জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই নির্ধারিত সময়ে হবে। সেইসঙ্গে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এটা মীমাংসিত বিষয়। এটা নিয়ে কথা বলে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছেন খালেদা জিয়া।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। সেজন্য নিশ্চয়ই তিনি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠন করবেন। এটা নিয়ে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা নতুন ষড়যন্ত্রেরই অংশ। বলে অভিযোগ করেন আওয়ামী লীগ মুখপাত্র।

basic-bank

Be the first to comment on "খালেদার প্রস্তাব পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা: স্বাস্থমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*