নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দেশের জঙ্গি ও সন্ত্রাসীদের মদদদাতা বলে মন্তব্য করে এদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য আলেম সমাজের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার রাজধানীর উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে ‘জঙ্গি-সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে সচেতনতায় আলেম সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়াই জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাই শুধু ইসলামের নামধারী জঙ্গিদেরকেই প্রতিহত করলে চলবে না, তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয় তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। জঙ্গি দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যে সকল জঙ্গী মারা গিয়েছিলো তাদের পিতা মাতা এমনকি আত্বিয় স্বজন পর্যন্ত তাদের লাশ দেখতে যায় নি কিন্তু খালেদা ফকরুলরা তাদের জন্য মায়া কান্না কেঁদেছে।
প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে ও ওয়াজের মাহফিলে ইসলামের সত্যিকার মর্মবাণী মানুষের কাছে তুলে ধরতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই মুখপাত্র।

Be the first to comment on "খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন : হাছান মাহমুদ"