নিউজ ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের একটি একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই বাড়িতে জামায়াত-শিবির নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও রয়েছে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আতিয়ার।

Be the first to comment on "গাইবান্ধায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী গ্রেপ্তার"