শিরোনাম

চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩.১ শতাংশ॥ আইএমএফ

নিউজ ডেস্ক : বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে চলতি বছরের জন্য ৩ দশমিক ১ এবং ২০১৭ সালের জন্য ৩ দশমিক ৪ শতাংশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে ব্রিটেনেরও।

আপাতত জ্বালানির দরপতনসহ বিশ্ববাজারে অস্থিরতার কারণে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে সব দেশকে সতর্ক করেছে ঋণদাতা সংস্থাটি। নিরাপদ বিনিয়োগ পরিবেশ তৈরিতে ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে সব দেশের সরকারকে একযোগে কাজ করার আহ্বান সংস্থাটির।

বছরজুড়ে জ্বালানির দরপতনে অস্থির বিশ্ববাজার। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের ওপর। অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে বিশ্ববাজারে চাহিদা কমায় উৎপাদন কার্যক্রম কমেছে যুক্তরাষ্ট্র ও চীনসহ অনেক দেশের। শেষ প্রান্তিকে এসেও স্থিতিশীলতা আসেনি বিশ্ব অর্থনীতিতে। এ কারণে বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস আবারো কমিয়ে আনলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতিতে ধীরগতি এবং ব্রিটেনের ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। ব্রেক্সিটের কারণে সংস্থাটি কমিয়েছে ব্রিটেনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। আইএমএফ বলছে, চলতি বছর যুক্তরাজ্যের প্রবৃদ্ধি ১ দশমিক ৮ শতাংশ হলেও ২০১৭ সালে তা নামতে পারে ১ দশমিক ১ শতাংশে।

চলতি বছর চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত ৬ দশমিক ৬ শতাংশ রেখেছে সংস্থাটি। তবে ভারতের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ দশমিক ৬ শতাংশ করেছে আইএমএফ। এছাড়া, বাড়তে পারে জাপান, জার্মানি ও রাশিয়ার প্রবৃদ্ধি।

basic-bank

Be the first to comment on "চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩.১ শতাংশ॥ আইএমএফ"

Leave a comment

Your email address will not be published.


*