শিরোনাম

চেহারা ট্রাম্পের মতো হওয়ায় পিটুনি!

নিউজ ডেস্ক : আন্দ্রেস ভেন্ডেলকে চেনেন না এমন লোক গোটা সুইডেনে একজনও আছেন কি-না সন্দেহ। একাধারে তিনি দেশের সেরা রন্ধনশিল্পী, রেস্তোরাঁ মালিক এবং ডাকসাইটে টিভি ব্যক্তিত্ব।

কিন্তু নিজের চেহারার কারণে তাকে খেতে হয়েছে বেধড়ক পিটুনি। কারণ, তার চেহারার সঙ্গে নাকি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল আছে।
আর এ কারণেই তিন মুসলিম যুবক পিটিয়ে তার চেহারার বারোটা বাজিয়ে দিয়েছে।
সুইডিশ পত্রিকা সিডসভেনস্কান (Sydsvenskan) জানিয়েছে এই খবর।

আর রাশিয়ার ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকা sputniknews.com সুইডিশ পত্রিকাটির বরাত দিয়ে লিখেছে A Swedish celebrity chef was beaten to a pulp merely for bearing a resemblance to the US President-elect

সুইডিশ টিভি শো The Struggle of the Chefs জানায়, হামলাকারী তিন যুবকের বয়স ছিল ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। দক্ষিণাঞ্চলীয় মালমিয়ো শহরের একটি ফাস্টফুডের দোকানে সম্প্রতি এক শনিবার সকালে ঘটে এই ঘটনা।

ট্রাম্পের সঙ্গে চেহারার কিছুটা মিল থাকায় ভেনডেলকে দেখামাত্র যুবকরা তাকে সমানে কিল-ঘুষি ও লাথি মেরে মেরে রীতিমতো আধমরা করে ফেলেন। তার মুখে অন্তত ২০ বার ঘুষি মারেন যুবকরা।

basic-bank

Be the first to comment on "চেহারা ট্রাম্পের মতো হওয়ায় পিটুনি!"

Leave a comment

Your email address will not be published.


*