শিরোনাম

জন্মদিনে শেখ রাসেলের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫২তম জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের নিহত শহীদদের কবরে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষি ও সমবায় বিষযক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম আমিন ও এস এম কামাল হোসেন, ঢাকা মাহনগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ গ্রহণ করেন।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের শেষে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, যুবমহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো।

এ সময়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ইতিহাসের অনেক হত্যাকান্ড ঘটেছে। শেখ রাসেলের হত্যাকান্ড সর্বনিকৃষ্ট ও ঘৃণিত হত্যাকান্ড। বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যে হত্যা-খুনের রাজনীতি শুরু হয়েছে তা এখনও চলমান। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলতুন্নেসা মুজিবের ঘরে জন্মগ্রহণ করেন শেখ রাসেল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

basic-bank

Be the first to comment on "জন্মদিনে শেখ রাসেলের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*