শিরোনাম

টাম্পাকো’র হতাহতের ঘটনায় আন্তর্জাতিক শ্রম সংস্থার শোক

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড পলি প্যাকেজিং কারখানায় ৩৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষে মহাপরিচালক গাই রাইডার এ সংক্রান্ত এক বিবৃতি দেন।

এতে বলা হয়, গত সাড়ে তিন বছরে বাংলাদেশের তৈরি পোশ‍াক শিল্প কারখানাগুলোতে শ্রমিকের নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র সক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উন্নতির পরেও টাম্পাকোর এই দুর্ঘটনা নির্দেশ করে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও আরো সহযোগিতা করতে প্রস্তুত।

আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা এবং ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদন‍া জানানো হয় বিবৃতিতে।

এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ভবনের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ৩৩ জন নিহত হয়েছেন।

 

basic-bank

Be the first to comment on "টাম্পাকো’র হতাহতের ঘটনায় আন্তর্জাতিক শ্রম সংস্থার শোক"

Leave a comment

Your email address will not be published.


*