শিরোনাম

তালায় নছিমন-ট্রলি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : সাতক্ষীরার তালায় নছিমন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আকিমুদ্দিন গাজী নামের এক নছিমন চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তালা সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিমুদ্দিনের বাড়ি উপজেলার মুড়কুলিয়া গ্রামে।

তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তালা সরকারি কলেজ এলাকায় মাটি বহনকারী একটি ট্রলি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক আকিমুদ্দিন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

basic-bank

Be the first to comment on "তালায় নছিমন-ট্রলি সংঘর্ষে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*