নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় খলিলুর রহমান (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা রেলওয়ে থানার পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার নাম মোঃ হাফিজ উদ্দিন প্রধান। গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কষেরচর গ্রামে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, নিহত খলিলুর রহমানের কনুইয়ে আঘাত এবং বুকে ধারালো শস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারনা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে তেজগাঁও রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ফেলে গেছে। তিনি জানান, খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে থেকে খলিলুর রহমানের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যরা জানান, খলিলুর রহমান কারওয়ান বাজার থেকে মুরগি কিনে রাজধানীর বিভিন্ন হোটেলে সরবরাহ করতো।
তেজগাঁও রেলওয়ে স্টেশনে এক ব্যবসায়ীকে হত্যা

Be the first to comment on "তেজগাঁও রেলওয়ে স্টেশনে এক ব্যবসায়ীকে হত্যা"