শিরোনাম

দুই ধাপে গ‌্যাসের দাম বাড়ছে ৩০০ টাকা

নিউজ ডেস্ক : বিভিন্ন পক্ষের বিরোধিতার মধ‌্যেই ফের গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। যা কার্যকর হবে আগামী মার্চ ও জুন মাসে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক গণবিজ্ঞপ্তিতে গৃহস্থালি ও সিএনজিসহ বিদ্যুৎ, সার ও শিল্প খাতেও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়।

সর্বশেষ ২০১৫ সালের ১ অগাস্ট গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়িয়েছিল বিইআরসি।

আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে, যা এতোদিন ছিল যথাক্রমে ৬০০ টাকা ও ৬৫০ টাকা। আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হারে দিতে হবে।

গৃহস্থালিতে মিটারে যারা গ‌্যাসের বিল দেন, তাদের মার্চ থেকে প্রতি ঘনমিটার গ‌্যাস ব‌্যবহারের জন‌্য ৯ টাকা ১০ পয়সা এবং জুন থেকে ১১ টাকা ২০ পয়সা করে দিতে হবে।

এ ছাড়াও যানবাহনে ব‌্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ১ মার্চ থেকে  প্রতি ঘনমিটারে ৩৮ টাকা দিতে হবে। আর ১ জুন থেকে ৪০ টাকা দিতে হবে।

উল্লখ্যে, গ্যাসের দাম বাড়ানোর জন্য রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বিতরণ কম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ থেকে ১৮ আগস্ট পর্যন্ত গণশুনানি হয়। এর ভিত্তিতেই আজ বৃহস্পতিবার নতুন দামের ঘোষণা এল।

basic-bank

Be the first to comment on "দুই ধাপে গ‌্যাসের দাম বাড়ছে ৩০০ টাকা"

Leave a comment

Your email address will not be published.


*