শিরোনাম

নতুন অতিথির জন্য লন্ডনে

নিউজ ডেস্ক : মডেল-উপস্থাপিকা ঈশিকা খানের স্বামী লন্ডন প্রবাসী কায়সার খান। সেখানেই তার ব্যবসা-বানিজ্য। ফলে বিয়ের কিছুদিন পরই চলে যেতে হয়েছে তাকে। আর ইশিকা ব্যস্ত হয়ে যান মিডিয়ায়।

সম্প্রতি দেশে ফিরেছিলেন কায়সার খান। ফিরেই স্ত্রী ঈশিকাকে নিয়ে পাড়ি জমিয়েছেন লন্ডনে। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে তারা ঢাকা ছাড়েন।
তবে তাদের এই যাওয়ার অন্য একটি কারণও আছে। কয়েকমাস পরই মা হতে যাচ্ছেন এ মডেল। ফলে নতুন অতিথি ঢাকায় নয় বরং লন্ডনের আলোতেই চোখ মেলুক সেটাই প্রত্যাশা তাদের। সে পরিকল্পনার সূত্র ধরেই তাদের এই লন্ডন যাত্রা।
ঈশিকা বললেন, ‘নুতন অতিথি আসার পর কিছুদিন লন্ডনে থেকে দেশে ফিরবো। বাবু জন্মের পর ছয় মাসের মতো সেখানে থাকার পরিকল্পনা আছে।’
আরও বলেন, ‘বিয়ের পর আমাদের কিন্তু সংসার করার সুযোগও সেভাবে হয়নি। কায়সার ব্যবসা নিয়ে লন্ডনে ব্যস্ত আর আমি দেশে। তাই বলা যায়, নতুন অতিথিকে সঙ্গে নিয়ে এবার আমাদের আনুষ্ঠানিক সংসার শুরু হলো!’
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ ঈশিকা ও কায়সারের বিয়ে হয়। পারিবারিকভাবে রাজধানীর একটি অভিজাত কমিউনিটিতে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।

basic-bank

Be the first to comment on "নতুন অতিথির জন্য লন্ডনে"

Leave a comment

Your email address will not be published.


*