শিরোনাম

নতুন প্রজন্মকে ভাসানীর আদর্শের অনুসারী হতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : নতুন প্রজন্মের মধ্যে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা লড়েছেন তাদের নেতৃত্বদানকারী ছিলেন মাওলানা ভাসানী। যিনি জনগণের জন্য রাত দিন পরিশ্রম করে গেছেন। তিনি বলেন, মওলানা ভাসানীর আদর্শের অনুসারী ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর সেই আদর্শকে ধারণ করেছেন তারই পুত্র তারেক রহমানও। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে ভাসানীর আদর্শের অনুসারী হতে হবে, তার চেতনা ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছাড়িয়ে দিতে হবে।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে।

মির্জা ফকরুল বলেন, মাওলনা ভাসানী আমাদের কাছে অনেক বড় মাপের রাজনীতিক। তিনি এ দেশের মানুষের মুক্তির জন্য লড়েছেন। দুঃখে কষ্টে তিনি মানুষের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়েছেন। তার টাকা-পয়সা ছিলো না তবে মানুষের প্রতি ছিলো অকৃত্রিম ভালোবাসা। যা দিয়ে সবার মাঝে অমর হয়ে আছেন তিনি। বাংলাদেশ যতদিন থাকবে এ দেশের মানুষ যতদিন থাকবে মওলানা ভাসানী ততদিন বেঁচে থাকবেন।

ভাসানীকে সফল রাজনীতিবিদ উল্লেখ করে তিনি আরও বলেন, মওলানা ভাসানী চীন, ইউরোপ, আমেরিকা, আফ্রো-এশিয়া সফর করেছেন। তিনি ওই সময়েই সেসব দেশ থেকে রাজনীতি দেখে শিখেছেন। তিনি ভেবেছিলেন এখানকার মানুষের কৃষ্টি আলাদা। এখনকার মানুষের বিশ্বাস আলাদা।
বিএনপি মহাসচিব বলেন, আজীবন সংগ্রামী মহান নেতাকে এদেশ থেকে মুছে ফেলার মহাষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই সরকার। অথচ এই আওয়ামী লীগের জন্মদাতা তিনিই। কিন্তু এই আওয়ামী লীগই তাঁর রাজনৈতিক পিতাকে অস্বীকার করছে, অবজ্ঞা করছে এবং অসম্মান করছে। যা পুরো বাংলাদেশকে লজ্জায় নিমজ্জিত করেছে।

ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক নিলুর সভাপতিত্বে স্মরণ সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক এমপি কাজী মুনিরুল হুদা। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নজমুল হক নান্নু গণ সংস্কৃতি দল সভাপতি এস. আল মামুন, মশিউর রহমান জাদু মিয়া’র কন্যা ন্যান্সি রহমান, মওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক শানু এবং ডিএলএর সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

basic-bank

Be the first to comment on "নতুন প্রজন্মকে ভাসানীর আদর্শের অনুসারী হতে হবে: মির্জা ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*