নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ওয়ার হাউজ ইন্সপেক্টর মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি কাচাঁবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যার সাড়ে ৬টার দিকে যোগাযোগ করলে ফায়ার কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, আগুন এখনও নিয়ন্ত্রন আনার জন্য কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উত্তরায় কাচাঁবাজারে আগুন

Be the first to comment on "উত্তরায় কাচাঁবাজারে আগুন"