শিরোনাম

ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা শোকাহত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’ প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মুক্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

রেল কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পাটনা ও ইনদোরের মধ্যে চলাচলকারী ট্রেনটি আজ ভোরে উত্তর প্রদেশে লাইনচ্যুত হলে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে এছাড়াও অনেকে আহত হয়েছেন।

basic-bank

Be the first to comment on "ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক"

Leave a comment

Your email address will not be published.


*