শিরোনাম

নাটকীয় জয়ে সুপারকাপের শিরোপা রিয়াল মাদ্রিদের

Real Madrid's players celebrate with the trophy after winning the UEFA Super Cup final football match between Real Madrid CF and Sevilla FC on August 9, 2016 at the Lerkendal Stadion in Trondheim. / AFP PHOTO / JONATHAN NACKSTRAND

নিউজ ডেস্ক:নাটকীয় এই শিরোপা জয়ের দিনটিকে অনেক দিন মনে রাখবে রিয়াল মাদ্রিদ। আর সেভিয়া ভুলে যেতে চাইবে অভিশপ্ত ভেবে। ইউরোপিয়ান সুপারকাপে গেলো রাতে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল। আসলে শিরোপা জিতেছে স্বদেশী ক্লাব সেভিয়ার হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়ে। ৩-২ গোলের জয়ের জয়সূচক গোলটি রিয়াল পেয়েছে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে। গোলদাতা দানি কারভায়াল। কোচ জিনেদিন জিদান পেলেন দ্বিতীয় শিরোপার স্বাদ। আসলে মনে হচ্ছিল সেভিয়াই জিততে যাচ্ছে শিরোপাটি। নির্ধারিত ৯০ মিনিটে তারা ২-১ গোলে এগিয়ে। কিন্তু তাদের জন্য এরপর অপেক্ষায় ছিল দুঃস্বপ্ন। নরওয়ের ট্রন্ডহেমে নির্ধারিত সময়ের শেষ শটে গোল করে ফেললেন রিয়ালের অভিজ্ঞ যোদ্ধা সার্জিও রামোস। সেভিয়ার সেই যন্ত্রণা পরে আরো তীব্র করেছেন কারভায়াল। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল। আর সেভিয়া ইউরোপা লিগের চ্যাম্পিয়ন। এই দুই সেরার লড়াইয়ে ইউরোপের চূড়ান্ত সেরা হয় নির্ধারিত। সেই লড়াইয়ে ছিলেন না রিয়ালের দুই প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। ইউরো খেলা দুই খেলোয়াড়ই ছুটিতে। হেসে রদ্রিগেজকে সম্প্রতি বিক্রি করে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে। লুকা মদ্রিচ ও করিম বেনজিমা নেমেছেন দ্বিতীয়ার্ধে। এই অবস্থায় মার্কো আসেনসিও রিয়ালকে ঠিকই লিড এনে দিয়েছিলেন। কিন্তু বিরতির আগে ফ্রাঙ্কো ভাজকুয়েজ চমৎকার গোলে সমতা এনে ফেলেন। রামোস এরপর খলনায়ক হয়ে গেলেন। তার ভুলেই পেনাল্টি পেল সেভিয়া। এবং স্পট কিক থেকে গোল করে ইয়েভেন কোনোপ্লাইয়াঙ্কা ৭২ মিনিটে ২-১ এ এগিয়ে দেন সেভিয়াকে। তাতে মনে হচ্ছিল মুকুটটা তাদের মাথায়ই উঠতে যাচ্ছে। কিন্তু খলনায়ক থেকে নায়ক হলেন রামোস। আর শেষে কারভায়াল হলেন ম্যাচের হিরো।

basic-bank

Be the first to comment on "নাটকীয় জয়ে সুপারকাপের শিরোপা রিয়াল মাদ্রিদের"

Leave a comment

Your email address will not be published.


*