শিরোনাম

নারায়ণগঞ্জে জেএমবির তিন সদস্য আটক : র‍্যাব

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‍্যাব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, জেএমবির তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব ১১। আটক ব্যক্তিদের কাছ থেকে দেশি অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়।

basic-bank

Be the first to comment on "নারায়ণগঞ্জে জেএমবির তিন সদস্য আটক : র‍্যাব"

Leave a comment

Your email address will not be published.


*