শিরোনাম

নাশকতার ৫ মামলায় রিজভীর জামিন

নিউজ ডেস্ক :  নাশকতার অভিযোগে করা পাঁচ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে রাজধানীর রমনা থানায় আরও একটি মামলা থাকায় এখনই তিনি জামিনে মু্ক্তি পাচ্ছেন না বলে জানান রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন। রিজভী এখন কাশিমপুর কারাগারে রয়েছেন।
রিজভীর করা আপীল গ্রহণ করে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। নিম্ন আদালতের জামিন নামঞ্জুর করে দেওয়া আদেশের বিরুদ্ধে চলতি সপ্তাহে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আপীল করেছিলেন।
নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি মামলা হয়। এসব মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন।

basic-bank

Be the first to comment on "নাশকতার ৫ মামলায় রিজভীর জামিন"

Leave a comment

Your email address will not be published.


*