নিউজ ডেস্ক : ভারতের ফারটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নোভা আইভিআই ফারটিলিটি(NOVA IVI Fertility) শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর নিয়ে এল ওয়াইডস্টেট মেডিকেয়ার বাংলাদেশ।
ওয়াইডস্টেট মেডিকেয়ার বাংলাদেশ আগামী ২৪ সেপ্টেম্বর, ২০১৬ এ যশোর জেনেসিস হাস্পাতাল এবং কুইন্স হাস্পাতালের সাথে যৌথভাবে যশোরের নিঃসন্তান দম্পতিদের জন্য নোভা আইভিআই ফারটিলিটি কলকাতা সেন্টারের স্বনামধন্য স্পেশালিষ্ট ডাঃ রোহিত গুটগুটিয়া’র সহযোগিতায় ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করেছে।
এছাড়া ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ডাঃ রোহিত গুটগুটিয়া খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে খুলনার নিঃসন্তান দম্পতিদের বিনামুল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।
এই ফ্রি ক্যাম্পে যশোর-খুলনার নিঃসন্তান দম্পতিরা সরাসরি ডাক্তারের পরামর্শ গ্রহন করতে পারবেন এবং রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুনঃ
মোবাইলঃ ০১৯৪২৫৫৯৮৯৫, ০১৭১১৩৪০১২৩
এছাড়া ঢাকা, বগুড়া, নাটোর, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংসহ সারা বাংলাদেশের-এর রোগীরা টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারের কনসালটেন্সি সেবা পেতে রোগীর নাম এবং মোবাইল নাম্বার সহ সকল মেডিক্যাল ডকুমেন্টস পাঠিয়ে দিনঃ telehealthbd365@gmail.com

Be the first to comment on "নিঃসন্তান দম্পতিদের জন্য যশোর-খুলনায় ফ্রি হেলথ ক্যাম্পেইন"