নিজস্ব প্রতিবেদক,নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে তুচ্ছ ঘটনায় মাহাবুব শেখ কে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় অন্ততঃ ৫টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম কে খাবার দেয়া নিয়ে প্রথমে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। তারই জের ধরে গত ৫ সেপ্টেম্বর রাতে লাঙ্গুলিয়া গ্রামের মাহাবুব শেখ কে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় খুলনা মেডিকেল কলেজ হসপাতালে প্রেরন হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাহাবুব। গত ৬ সেপ্টেম্বর এ ঘটনায় লাঙ্গুলিয়া গ্রামের জামিরুল শেখ কে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩-৪ জনের নামে কালিয়া থানায় হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে। মামলা নং ৪। এ মামলার আসামী খোকা শেখ (৬০) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে আসামী পক্ষের লোকজন পুলিশ ও প্রতিপক্ষের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ সুযোগে আসামী পক্ষের ৫টি বাড়ি ভেঙ্গে তছনছ করে দেয়া হয়েছে। আসামী জামিরুল শেখ এর বাড়ি ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নারী ও শিশুরা পর্যন্ত বাড়ি ঘরে নাই। আসামীদের বাড়ি ঘর জনমানব শুণ্য অবস্থায় পড়ে আছে। কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। তাছাড়া এ সুযোগকে কাজে লাগিয়ে কেউ যাতে কারো বাড়ি ঘর ভাংতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
নড়াইলে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম থানায় মামলা দায়ের
নড়াইলে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম
থানায় মামলা দায়ের
Be the first to comment on "নড়াইলে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে জখম থানায় মামলা দায়ের"