নিউজ ডেস্ক : নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও গুটারগানসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২৮ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, ৪৭জনের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৭
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৭
Be the first to comment on "নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৭"