শিরোনাম

নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা

নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা

নিউজ ডেস্ক : দীর্ঘ দেড় বছর পর নড়াইল জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটি অনুমোদন করেছেন।
২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দিন বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে নড়াইল সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতারা আলাপ-আলোচনার মাধ্যমে এ্যাডঃ সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং নিজামউদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক মনোনীত করেন।
এর দেড় বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো। নবগঠিত কমিটির সহ-সভাপতি এ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ,মোল্লা এমদাদুল হক,এ্যাডঃ সৈয়দ মোহাম্মাদ আলী, এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী,বাবু বিশ্বজিৎ গাঙ্গুলী,আশিফুর রহমান বাপ্পি,শিকদার আজাদুর রহমান,এ্যাডঃ ইমদাদুল ইসলাম ও শাহীদুল ইলাম শাহী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা,শরীফ মনিরুজ্জামান,কাজী ইসমাইল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস,আব্দুল গাফ্ফার বিশ্বাস ও মঞ্জরুল করিম মুন।
এদিকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হওয়ায় রোববার বিকেলে নড়াইল শহরে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশ হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি । এাডঃ সুবাস চন্দ্র বোস সন্ধ্যার দিকে জেলা কমিটি অনুমোদন হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা নড়াইলে পৌঁছেছে।’
অপর একটি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি সম্মেলনের পর জেলা আওয়ামী লীগের দুই গ্রুপ কেন্দ্রীয় কমিটির কাছে পৃথক দুটি কমিটি জমা দেয়।
এতদিন দুই গ্রুপই তাদের সমর্থিত কমিটি পাশ করানোর জন্য চেষ্টা-তদবির করে আসছিল। গ্রুপিংয়ের কারণে দীর্ঘ দেড় বছর পর কমিটি পাশ হলো।

basic-bank

Be the first to comment on "নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা"

Leave a comment

Your email address will not be published.


*