শিরোনাম

পশ্চিম মঞ্চে মীর কাসেমের ফাঁসি

নিউজ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে উত্তর-দক্ষিণমুখী দুটি ফাঁসির মঞ্চ রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে অবস্থিত মঞ্চে ফাঁসিতে ঝোলানো হবে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে। তার ফাঁসি এখন সময়ের অপেক্ষা মাত্র।
শনিবার রাত পৌনে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছে তিনটি অ্যাম্বুলেন্স।
এসময় কারাগারের ভেতরে প্রবেশ করেন সিভিল সার্জন আলী হায়দার। র্যা ব-১ এবং ডিবি পুলিশের তিনটি গাড়িও একই সময় ভেতরে প্রবেশ করে।
এর আগে মীর কাসেম আলীর রায় কার্যকর করতে কাশিমপুর কারাগারে ছয় জল্লাদকে প্রস্তুত করা হয়।
জল্লাদরা হচ্ছেন- শাহজাহান, নজরুল, রিপন, শাহিনুর, চাঁন মিয়া ও দ্বীন ইসলাম।
কারাগার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর গাজীপুরে অবস্থিত কাশিমপুর কারাগারে ফাঁসির মঞ্চে আলো জ্বালানো ও শামিয়ানা টানানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে ছয় জল্লাদকে। তারা বিভিন্ন মামলায় সাজা খাটছেন। এই জল্লাদরাই ফাঁসি কার্যকরের আগে ও পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

basic-bank

Be the first to comment on "পশ্চিম মঞ্চে মীর কাসেমের ফাঁসি"

Leave a comment

Your email address will not be published.


*