নিউজ ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চাইনিজ তাইপেকে হারিয়ে মূলপর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
নিজেদের চতুর্থ ম্যাচে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে লাল সবুজ বাহিনী। আসরে এবারই প্রথম মূল পর্বে উঠল তারা।
এর আগে প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল। আর তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের তরুণীরা।
এবারের আসরে চাইনিজ তাইপেও দারুণ খেলেছে। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ মূলপর্বে উঠল।
৫ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে হারলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

Be the first to comment on "চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে মূলপর্বে বাংলাদেশ"