নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই সাক্ষাতপর্বে তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তার পরিবার সদস্যসহ ৩৮ জন স্বজন।
অবশ্য কারাগারের ভেতরে সাক্ষাতের উদ্দেশে ঢুকেছিলেন ৩টি শিশুসহ তার পরিবারের ৪৭ জন সদস্য।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক।
তিনি জানান, বিকাল ৪টা ১৫ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত ৩৮ জন স্বজন মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্বজনদের সংখ্যা বেশি হওয়ায় ৮/১০ জন করে গ্রুপ করে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়।
সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তারা কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
কারাগার থেকে বের হয়ে মীর কাসেমের স্ত্রী সৈয়দা আয়েশা খানম জানান, ‘ উনি (মীর কাসেম আলী) বলেছেন, শেষ মুহুর্তে ছেলেকে দেখতে পারলাম না এই আক্ষেপ রয়ে গেল। ছেলেকে আমার পরিবারে ফিরে আসবে এ প্রত্যাশাই করি।’
মীর কাসেমের সঙ্গে দেখা করে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে যাচ্ছেন স্বজনেরা আয়েশা খানম আরও জানান, উনি (মীর কাসেম আলী) বলেছেন, ‘আমি জান্নাতে যাবো।
আমি আগে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করবো। তোমরা কান্নাকাটি কোরো না। যারা মিথ্যা মামলা দিয়ে আমাকে মৃত্যুর মুখোমুখি করেছে তারা কখনোই জয়ী হবে না। একদিন এই দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা হবেই এবং ইসলামই জয়ী হবে।’

Be the first to comment on "শেষ সাক্ষাতে স্বজনদের যা বললেন মীর কাসেম"