শিরোনাম

পাকিস্তানে যাচ্ছেন এনামুল হক বিজয়?

নিউজ ডেস্ক : পিএসএলের ফাইনাল দুবাই থেকে পাকিস্তানে ট্রান্সফার করতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি খেলোয়াড়, স্পনসর এমনকী নিজের দেশের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখেও সিদ্ধান্তে অনড় পিএসএল কমিটি। ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটাররা লাহোরে অনুষ্ঠিতব্য ফাইনালে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ফ্র্যঞ্চাইজিগুলোর এখন ভরসা নিজদের ক্রিকেটার। সেইসঙ্গে বাংলাদেশ থেকে ক্রিকেটার নেওয়ার চেষ্টা করছে তারা। সেই তালিকায় যুক্ত হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

বিজয়কে পিএসএল খেলার আমন্ত্রণ জানিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলটি ইতিমধ্যেই ফাইনালে উঠে গেছে। তবে দলটির বিদেশি খেলোয়াড় কেভিন পিটারসেন, টাইমল মিলস, লুক রাইট, নাথান ম্যাককালাম ফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। মাহমুদ উল্লাহ রিয়াদও জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যোগ দিয়েছেন। এমতাবস্থায় বিজয়ের কাছে প্রস্তাব দেয়ে কোয়েটা। বিজয় নিজেও পাকিস্তান যেতে রাজী। তবে এক্ষেত্রে লাগবে বোর্ডের ছাড়পত্র। সেই ছাড়পত্র পাওয়ার জন্যই বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে গেছেন এনামুল। অনাপত্তিপত্র (এনওসি) পেলেই তিনি ভিসার জন্য আবেদন করবেন। ভিসা পাওয়া সাপেক্ষে পরশু পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন তিনি।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে যাচ্ছেন এনামুল হক বিজয়?"

Leave a comment

Your email address will not be published.


*