শিরোনাম

পাবনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার

নিউজ ডেস্ক : পাবনা শহর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক আঞ্চলিক কমান্ডারকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে শহরের জজকোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাকে অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে ধরা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৪০)। তার বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লায়।

এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, মোস্তাফিজ জেএমবির পাবনা অঞ্চলের কমান্ডার। তিনি সিরিজ বোমা হামলা মামলার আসামি। তার বিরুদ্ধে পাবনা ও মেহেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা জঙ্গিদের তালিকায় তার নাম তিন নম্বরে আছে।

basic-bank

Be the first to comment on "পাবনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*