শিরোনাম

পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে চীনের জে-২০ যুদ্ধবিমান

নিউজ ডেস্ক : চীন নতুন প্রজন্মের একটি যুদ্ধবিমান বানাচ্ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম যেন কেড়ে নিয়েছেন। মার্কিন বিমান বাহিনীর গর্ব এফ-২২। জানা যাচ্ছে, এ বিমানটির সমকক্ষ হতে যাচ্ছে চীনের যুদ্ধবিমানটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
যুদ্ধক্ষেত্রে বিভিন্ন পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা চলে কার সমরাস্ত্র কতটা উন্নত তার ওপর। আর এক্ষেত্রে মার্কিনিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শুধু রাশিয়া নয় এবার যোগ দিল চীনও।
মার্কিন বিমান বাহিনীর এফ-২২ র‌্যাপটরের অনুরুপ জে-২০ তৈরি শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। ছয় বছর পরীক্ষা-নিরীক্ষা শেষে শেষ পর্যন্ত বিমানটি উড্ডয়ন করেছে। এখনও বিমানটি যুদ্ধক্ষেত্রের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি। তবে শীঘ্রই এটি যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে।
বিমানটির সব গুণাগুণ এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে এটা হবে রাডারকে ফাকি দিতে সক্ষম একটি র্দূধর্ষ জঙ্গী বিমান। এ কারণেই বিমানটি নিয়ে পেন্টাগনের যেন ঘুম হারাম হয়ে গেছে।
মার্কিনিদের অনেকের দাবী চীন গোপনে গুপ্তচরের মাধ্যমে মার্কিন এফ-২২ বিমানের নকশা হাতিয়ে নিয়ে এটি তৈরি করেছে। বিভিন্ন দেশের সামরিক প্রযুক্তি আরেক দেশ গুপ্তচর বা ঘুষের মাধ্যমে র্দূনীতিবাজদের হতে হাতিয়ে নেয়া নতুন কোনো বিষয় নয়। জানা যায়, সাবেক সোভিয়েত ইউনিয়নও গুপ্তচরাবৃত্তির মাধ্যমে মার্কিনিদের হতে পরমাণু বোমা বানানোর প্রযুক্তি হাতিয়ে নেয়।
চেংদু কোম্পানির জে-২০ ফাইটার নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিমানটিতে বহন করা সম্ভব দূরপাল্লার মিসাইল। এছাড়া বিমানটির গতি ঘণ্টায় ২১০০ কিলোমিটার পর্যন্ত তোলা সম্ভব। এখন পর্যন্ত আটটি প্রটোটাইপ ও চারটি লো রেট প্রাথমিক উৎপাদন করা হয়েছে বিমানটির। প্রত্যেকটি জে-২০ বিমান তৈরির খরচ ১১০ মিলিয়ন ডলার হবে বলে জানা যায়।

basic-bank

Be the first to comment on "পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে চীনের জে-২০ যুদ্ধবিমান"

Leave a comment

Your email address will not be published.


*