শিরোনাম

প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর বিষয়ে সংবাদ সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক : পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা জানাতে শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন হবে বলে শুক্রবার তার উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান।

এর আগেও বিদেশ সফরের পর বিভিন্ন সময় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বিদেশ সফরের বাইরেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর বিষয়ে সংবাদ সম্মেলন শনিবার"

Leave a comment

Your email address will not be published.


*