নিউজ ডেস্ক : অমিতাভ-রেখা একসঙ্গে মানেই যাবতীয় স্পটলাইট থাকবে তাঁদের ওপরেই। সে রিল লাইফ হোক বা রিয়েল। সম্প্রতি ফের একই ছাদের তলায় দেখা গেল এই দুই তারকাকে। সৌজন্যে রণধীর কাপুরের ৭০তম জন্মদিন। গত বুধবার কাপুর বাংলোতেই রণধীরের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন তাঁর দুই মেয়ে কারিনা ও কারিশ্মা কাপুর। সেখানেই হাজির ছিলেন এই দুই হেভিওয়েট সেলেব। কাপুর পরিবারের সব সদস্যদের সঙ্গে নাকি দাদুর জন্মদিনে ছিল ছোট্ট তৈমুরও। না! ক্যামেরার সামনে তাঁকে আনেননি সাইফ-কারিনা। তবে যাবতীয় স্পটলাইট ছিল অমিতাভ-রেখার ওপরই। গাড়ি থেকে নেমে ক্যামেরার সামনে পোজ দেন দু’জনেই। তারপরই ঢুকে যান বাংলোর ভেতর। সেখানে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলেছেন কি না তা নিয়ে কৌতূহলী হয়ে পড়েন অনুরাগীরা। সূত্রের খবর, একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন অমিতাভ-রেখা।
সূত্র: আনন্দবাজার

Be the first to comment on "ফের একসঙ্গে অমিতাভ-রেখা!"