শিরোনাম

বগুড়ার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ

নিউজ ডেস্ক :বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী ইজতেমা আজ শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা রবিউল হক সহেব।

ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধায়নে উপজেলার নিভৃত পল্লী সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনের ময়দানে তাবলিগ জামাতের ৩৯তম এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে শুক্রবার ইজতেমায় লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সৌদি আরবের তাবলিগ জামাতের মাওলানা শেখ আহমেদ সাহেব। নামাজ শেষে সৌদি আরবের মাওলানা শেখ আহমেদ সাহেব কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতের বয়ান পেশ করেন। এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির সুবাহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ।

ইজমেতায় বাদ আসর বয়ান করেন বগুড়া মারকাজ মসজিদের হাফেজ ওজিউল্লাহ। বাদ মাগরিব বয়ান করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা রবিউল হক।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, ইজতেমায় প্রতিবছরের মতো এবারও সৌদি আরব, চাদ, মালয়েশিয়া, মরক্কো ও জর্ডানসহ ৭ থেকে ৮টি দেশের মুসল্লি এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি সমাবেত হয়েছেন। শনিবার ফজরের নামাজ আদায়ের পর কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আব্দুল মালেক সাহেব বয়ান করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এই ইজতেমার সমাপ্তি ঘটবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা রবিউল হক।

ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, ইজতেমা প্রাঙ্গণে নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী মুসল্লিরা নিয়োজিত রয়েছেন।

basic-bank

Be the first to comment on "বগুড়ার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ"

Leave a comment

Your email address will not be published.


*